
বিজয় চৌধুরী, ঢাকা
ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের চাউলাইল এলাকায় ভেজাল খেজুর গুড় উৎপাদনের একটি গোপন কারখানায় অভিযান চালিয়েছে র্যাব–৪। সোমবার বিকেলে সাভার নবীনগর ক্যাম্পের একটি অপারেশনাল টিম আকস্মিক এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী র্যাব সদস্যরা জানান, কারখানাটিতে কাপড় রঙ করার কেমিক্যাল, বিভিন্ন ক্ষতিকর উপাদান, ফিটকিরি, আটা, চিনি, আখের গুড় এবং কৃত্রিম ফ্লেভার মিশিয়ে ‘খাঁটি খেজুর গুড়’ নামে বাজারে সরবরাহ করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ নকল গুড় আশপাশের বাজারে পৌঁছে দেওয়া হচ্ছিল বলেও তথ্য পাওয়া যায়।
র্যাব–৪-এর দলটি সেখানে থাকা কাঁচামাল, রাসায়নিক দ্রব্য, উৎপাদনযন্ত্র ও প্রস্তুত পণ্য জব্দ করে। এসময় কারখানায় উপস্থিত কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়।
র্যাব–৪, সিপিসি–২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বলেন, “মানুষের খাদ্যে এমন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।”
অভিযান শেষে পুরো কারখানাটি আনুষ্ঠানিকভাবে সিলগালা করা হয়।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।