হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
গণতন্ত্রের আপোসহীন নেত্রী, সাবেক প্রধান মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসায় সাদকায়ে জারিয়া স্বরুপ ছাগল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে ২৩টি ছাগল বিতরণ করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নিজস্ব অর্থায়নে ওই ছাগল বিতরণকালে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক প্রমুখসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।