
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যকে সামনে রেখে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হল কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নয়ন বড়ুয়া ও দীপাসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সঞ্চালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী তথ্য অফিসার মোঃ রহমত উল্লাহ চৌধুরী।
সভায় বক্তারা বীর কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মত্যাগের উদাহরণ তুলে ধরে বলেন, নারীরা কোনোভাবেই সমাজে পিছিয়ে নেই—দেশের প্রয়োজনে তারাও সমানভাবে ঝাঁপিয়ে পড়তে সক্ষম।
এছাড়া শহীদ জননী জাহানারা ইমামের তরুণ পুত্র শেখ রুমী’র ১৯৭১ সালের অবদান এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুক্ত এর আত্মত্যাগের কথাও স্মরণ করা হয়।
তরুণ প্রজন্মকে দেশ ও পৃথিবীর কল্যাণে কাজ করা আহ্বান জানান।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।