নিজস্ব প্রতিনিধি
সোমবার দুপুরে উপজেলার ভাঁরশো মোড়ে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। বিস্তারিত দেখুন নওগাঁ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে
ভাঁরশো ইউনিয়নের ভাঁরশো মোড়ে পাচারকালে সার বোঝাই গাড়ি থামিয়ে তল্লাশি চালায় সেনাবাহিনী। এ সময় ৬০ বস্তা সার জব্দ করেন নওগাঁ নিয়ামতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বকতিয়ার হোসেন।
পরে ঘটনাস্থলে পৌঁছান মান্দা উপজেলার কৃষি কর্মকর্তা শায়লা শারমিন। তাঁর তত্ত্বাবধানে পরিচালিত হয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার নাবিল নওরেজের নেতৃত্বে আদালত জব্দের আদেশ প্রদান করেন।
কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন -
“জব্দ করা সার সরকার নির্ধারিত দামে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।”
সার পাচার রোধে সেনাবাহিনী ও প্রশাসনের এই যৌথ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।