
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুঠিপাড়া পুরাতন জামে মসজিদ ঈদগাহের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু হয়েছে। এলাকায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ এই ঈদগাহের সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক স্থাপত্যশৈলীতে প্রাচীর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রবিবার ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০ টার সময় সীমানা প্রাচীরের নির্মাণ কাজের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এই নির্মাণ প্রকল্পের পরিকল্পনা,পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধানে রয়েছেনজনাব কাজী আতিয়ুর রহমান, যুগ্মসচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয়,বাংলাদেশ সচিবালয়, ঢাকা এবং জনাব মোঃ ওয়াহিদুজ্জামান,তত্ত্বাবধায়ক প্রকৌশলী,এলজিইডি সদর দপ্তর,ঢাকা।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা গত ১৭ অক্টোবর ২০২৫ তারিখে সাইট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন।
নির্মাণ কাজ বাস্তবায়ন করবে এলজিইডি এবং জেলা পরিষদ,কুষ্টিয়া। স্থানীয় জনগণ মনে করছেন,এই প্রাচীর নির্মাণ হলে ঈদগাহের নিরাপত্তা,পরিচ্ছন্নতা ও সম্পদের সংরক্ষণ আরও সুদৃঢ় হবে।
এদিকে,কুঠিপাড়া পুরাতন জামে মসজিদ ঈদগাহ কমিটির নেতৃত্বে পুরো উদ্যোগটি তদারকি করা হচ্ছে। কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম (পুলক) এবং সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ (আলাউদ্দিন) জানিয়েছেন, বহুদিনের প্রত্যাশিত এই কাজের বাস্তবায়ন স্থানীয় মুসল্লি ও বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে।
তারা বলেন,ঈদগাহ এলাকায় সীমানা প্রাচীর নির্মাণ শুধু নিরাপত্তাই দেবে না,বরং ধর্মীয় পরিবেশ রক্ষা,সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও গতিশীল করবে।
কমিটির পরিচালনা পর্ষদের অন্যান্য নেতৃবৃন্দও প্রকল্পটিকে সফল করতে সক্রিয় ভূমিকা পালন করছেন। তারা আশা করছেন,সরকারি পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয়দের সহযোগিতায় কাজটি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি আমাদের বহুদিনের দাবি ছিল। সরকারের সহযোগিতায় কাজটি শুরু হতে যাচ্ছে জেনে আমরা অত্যন্ত খুশি।
সীমানা প্রাচীর নির্মাণ শেষ হলে ঈদগাহ মাঠটি আরও সুশৃঙ্খল ও নিরাপদ হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।