
সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার
পিরোজপুর ২ আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী "আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমন" কে পরিবর্তন করে তৃনমুল থেকে জনপ্রিয় যে কোনো একজন নেতাকে মনোনয়ন দেওয়ার দাবিতে নেছারাবাদে এক মশাল মিছিল আয়োজিত হয়।
নেছারাবাদ বিএনপির একাংশের শতাধিক নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগন এই মশাল মিছিলে অংশগ্রহণ করেন।
শনিবার (২২ নভেম্বর) রাত ৯ টায় বিক্ষোভ বা মশাল মিছিলটি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২ নং সোহাগদল ইউনিয়নের বরছাকাঠি বদ্ধভূমির সামনে থেকে শুরু করে এলাকার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে স্বরুপকাঠী সরকারি কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বলেন, বার বার জামানত হারানো পরিবারের বিতর্কিত কাউকে ধানের শীষের প্রার্থী হিসেবে আমরা দেখতে চাইনা। তাছাড়া পিরোজপুর ২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের জনপ্রিয়তা নিয়েও আমরা সন্দিহান। এতে পিরোজপুর ২ আসন থেকে ধানের শীষের বিজয় সম্ভব হবেনা। তাই আমরা এই প্রার্থীকে বয়কট করে এলাকার তৃনমুলের জনপ্রিয় কোনো নেতাকে বিএনপির চুড়ান্ত মনোনয়ন ঘোষনার দাবি করছি।
যে দাবির পরিপ্রেক্ষিতে আজ আমরা এবং এলাকার সাধারন জনগন মশাল মিছিলের আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।