
মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র একটি নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় ইউনিয়নের মুরারীপুর বাজারে এ কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আফজালুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আমিনুল হক, সেক্রেটারি মাহবুব আলম, উলামা বিভাগের সভাপতি মোখলেছুর রহমান, সেক্রেটারি হাদিসুর রহমান (বুলবুল),শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লাইসুর রহমান, ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেন ও সেক্রেটারি ওমর ফারুক প্রমুখ।
এর আগে বিকেল সাড়ে ৩টায় দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে এমপি প্রার্থী আফজালুল আনাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।