
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
তাবৎ ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য দক্ষ,দায়িত্বশীল ও মননশীল কর্মকর্তা গড়ে তুলতে এমন মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য প্রফেসর ড.। তিনি বলেন,কোনো প্রতিষ্ঠানের উন্নয়ন কেবল অবকাঠামো বা অর্থায়নের ওপর নির্ভর করে না সবচেয়ে বড় শক্তি হলো সুশৃঙ্খল,আন্তরিক ও দক্ষ প্রশাসন। রবিবার (১৬ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের ৪র্থ তলায় আইকিউএসি সভাকক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। হৃদয় ও মনের সঙ্গে সংযোগ স্থাপন না হলে কোনো প্রশিক্ষণ কার্যকর নয়
উপাচার্য বলেন পৃথিবীর তাবৎ ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য,ম্যাল এডমিনিস্ট্রেশনের জন্য। সারা পৃথিবীতে দুইটি কাজ—ম্যানেজমেন্ট এবং লিডারশিপ। তিনি আরো বলেন,নিজের এবং প্রতিষ্ঠানের জন্য যোগ্যতা অর্জনে কর্মকর্তাদের আন্তরিকতা,দায়িত্ববোধ ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রতিষ্ঠান তাদের পরিবারের প্রয়োজন পূরণে সহায়তা করছে, সেই প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা প্রদর্শন করাকে তিনি নৈতিক,মানবিক ও ধর্মীয় দায়িত্ব বলে উল্লেখ করেন।
উপাচার্য জোর দিয়ে বলেন,হৃদয় ও মনের সঙ্গে সংযোগ স্থাপন না হলে কোনো প্রশিক্ষণ কার্যকর হবে না। সবার আগে মাইন্ডসেট ঠিক করতে হবে।তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রকৃত পরিচয় আসে শিক্ষকতার মান এবং গবেষণা কার্যক্রম থেকে। এ কাজে সহায়তা করতে হলে শক্তিশালী প্রশাসন ও কার্যকর ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। জনবল,অর্থ ও সরঞ্জাম সংকটেও দক্ষতার পরিচয় দিতে হবে প্রো-ভিসি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম.এয়াকুব আলী বলেন,দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সীমিত অর্থায়ন ও নানা সংকটের মধ্য দিয়ে চললেও কর্মকর্তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে সেই ঘাটতি পূরণ করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন। নিয়মিত অফিসে আসুন এবং কর্মঘণ্টা শেষে কর্মস্থল ত্যাগ করুন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন ৬০ কর্মকর্তা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড.শেখ মোহাম্মদ আব্দুর রউফ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মোট ৬০ জন কর্মকর্তা দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।