
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার সুপরিচিত সোহান’স বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এবারও শিক্ষার্থীদের প্রস্তুতি আরও শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আদলে নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষা গ্রহণ শুরু করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া কলোকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম দফার এ মডেল টেস্ট অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় সোহান’স কোচিংয়ের সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।
গত ১৭ বছর ধরে কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে অপ্রতিদ্বন্দ্বী অবস্থান ধরে রাখা সোহান’স কোচিং শিক্ষার্থীদের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী,শুধু ২০২৩–২৪ শিক্ষাবর্ষেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ৫৭৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ১০৮ জন—যা কুষ্টিয়ার ভর্তি প্রস্তুতি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সোহান’সকে শীর্ষে স্থাপন করেছে।
প্রতিষ্ঠানটিতে সপ্তাহে সাত দিন ক্লাস পরিচালনা করা হয়। প্রতিটি লেকচার শিটের ওপর দুইটি মূল ক্লাস ও একটি Solve ক্লাস নেওয়া হয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ভর্তি আগ্রহীদের জন্য আলাদা MCQ ও Written ক্লাস শিক্ষার্থীদের উল্লেখযোগ্যভাবে এগিয়ে রাখছে। ভর্তি পরীক্ষার আগে ১৬টি মডেল টেস্টের উদ্যোগ শিক্ষার্থীদের বাস্তব পরীক্ষা অনুশীলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শিক্ষক মণ্ডলীর আন্তরিকতা,কঠোর শৃঙ্খলা,পাঠ পরবর্তী মূল্যায়ন এবং দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়ে সোহান’স কুষ্টিয়ার শীর্ষ প্রস্তুতি কেন্দ্র হিসেবে নিজ অবস্থান আরও সুসংহত করছে।
এসোসিয়েশন অফ শ্যাডো কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ ইমদাদুল ইসলাম জোয়াদ্দার বলেন,কুষ্টিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সোহান’স কোচিং দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিয়মিত মূল্যায়ন ও পরিকল্পিত প্রস্তুতি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়।
অরুন কোচিংয়ের পরিচালক অরুন মণ্ডল বলেন,সোহান’স বর্তমানে শিক্ষার্থীদের আস্থার প্রতীক। নিয়মিত ক্লাস,মডেল টেস্ট ও দক্ষ শিক্ষক মণ্ডলী শিক্ষার্থীদের সাফল্যে অপরিহার্য ভূমিকা রাখছে।
এডমিশন–৩ কোচিংয়ের পরিচালক মোঃ শাফায়েত হোসেন শাফা জানান,সোহানস কোচিং কুষ্টিয়ায় মানসম্মত ভর্তি প্রস্তুতির পরিবেশ তৈরি করেছে। শিক্ষার্থীরা এখান থেকে রাজধানীমুখী না হয়েও উচ্চমানের প্রস্তুতি গ্রহণ করতে পারছে।
জব এইড ও বিসিএস কোচিংয়ের পরিচালক বুলবুল আহমেদ বলেন,সোহান’স শুধু একটি কোচিং সেন্টার নয়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস গড়ে তোলার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
অভিভাবক আব্দুর রাজ্জাক জানান,গুণে ও মানে সোহান’স সত্যিই অতুলনীয়। শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতা ও যত্ন প্রশংসনীয়।
সোহান’স কোচিং কর্তৃপক্ষ বলেন,শিক্ষার্থীদের জন্য আরও আধুনিক পদ্ধতি,পাঠ পরবর্তী পরামর্শ,দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাস এবং অভিভাবক সভার মাধ্যমে ভর্তি প্রস্তুতি আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।
কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে ইতিবাচক পরিবর্তন আনায় সোহান স কোচিংয়ের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। শিক্ষাবিদঅভিভাবক ও শিক্ষার্থীরা আশা করছেন আগামী দিনেও প্রতিষ্ঠানটি এ ধারাবাহিকতা বজায় রেখে কুষ্টিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও উন্মুক্ত করে তুলবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।