
হাসান হৃদয়
লালমোহন
ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের উত্তর ফুলবাগিচা এলাকার একটি পুকুর থেকে রিজিয়া বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে নিহত রিজিয়া বেগম লালমোহন পৌরসভার পরিচ্ছন্নকর্মী হিসেবে দীর্ঘদিন যাবত কর্মরত ছিলেন।
সোমবার ১০ নভেম্বর সকালে ঐই এলাকার স্থানীয়রা পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে লালমোহন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আজিজ ও পুলিশ সদস্যরা।
তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং মৃত্যুর কারণ দ্রুত উদঘাটনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম বলেন,''রিজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।”পুলিশের প্রাথমিক ধারণা, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে,তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই স্পষ্ট হবে। নিহত রিজিয়া বেগম দীর্ঘদিন ধরে লালমোহন পৌরসভায় পরিচ্ছন্নতা বিভাগে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে সহকর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।