
মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
বোচাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠন আয়োজিত প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডেটিট ইউনিয়নের হল রুমে উপজেলা বিএনপির সহসভাপতি কাজী মোঃ সোহরাব হুসাইনের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসনের প্রার্থীর বিরুদ্ধে মিথ্য বানোয়াট ও বিভ্রান্তীমুলক কর্মকান্ড করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন। উক্ত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, দিনাজপুরে গত ৩/১১/২০২৫ তারিখে গুলশানস্থ বিএনপির চেয়ারপারনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির মনোনয়ন প্রদান সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের নিমিত্তে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল আলমগীর সমগ্র বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত এমপি প্রার্থী হিসেবে ২৩৭ জনের নাম ঘোষণা করেন এবং বলেন সকলকে ঘোষিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করে বিজয় অর্জন করার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় সংসদীয় আসন দিনাজপুর-২ বিরল-বেচাগঞ্জ বিএনপির এমপি প্রার্থী হিসেবে আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর নাম ঘোষণা করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তকে অমান্য করে কিছু বহিরাগত লোকজন দিয়ে বিএনপি ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। এসব হটকারী হীন কর্মকান্ডের অন্তরালে কারা ছিলেন তা অনেকটা দিবালোকের মত স্পষ্ট। আমরা এহেন যড়যন্ত্রের তীব নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক তার নিজ নির্বাচনী এলাকার বোচাগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি ছিলেন এবং ২০১৮ সালে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এমপি প্রার্থী হিসেবে এ আসনে জাতীয় সংসদ নির্বাচন করেন। আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বোচাগঞ্জ উপজেলার মরহুম অ্যাডভোকেট এ.এফ.এম রিয়াজুল হক চৌধুরীর বড় সন্তান। তিনি সমভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তাঁর পিতা অত্র নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমরা বিরল-বোচাগঞ্জ দিনাজপুর-২ আসনে আসন্ন ত্রয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এর বিজয় প্রত্যাশা করছি।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।