
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলার পটিয়া থানায় র্যাব-৭ এর বিশেষ অভিযানে ১ কোটি ৮০ লক্ষ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মাইক্রোবাসসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়।
রবিবার (৯ নভেম্বর) র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ নভেম্বর সকালে পটিয়ার মোজাফ্ফরাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক পরিবহনকারী গাড়িগুলো পালানোর চেষ্টা করলে একটি মাইক্রোবাস ধাওয়া করে আটক করা হয়।
তল্লাশিতে এক অভিযুক্তের পকেট থেকে ১০ পিস ইয়াবা এবং গাড়ি থেকে ২ লাখ ৪৩ হাজার ৫১৫ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাছাকাছি অন্য একটি মাইক্রোবাস থেকে লুকানো অবস্থায় ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।
র্যাব জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং আটক পাঁচজনকে আইনি প্রক্রিয়ার জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।