
মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “আগামীর বাংলাদেশ হবে দূর্নীতি, দুঃশাসন ও দখলমুক্ত দেশ। রাজনীতিতে কোনো মাফিয়া বা দূর্বৃত্তের স্থান থাকবে না।”
শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “দিনাজপুরসহ উত্তরবঙ্গ ছিল কৃষি ও শিল্পের সমৃদ্ধ অঞ্চল। কিন্তু বিদেশি প্রভাব ও দেশের দূর্নীতিগ্রস্ত শাসকচক্রের কারণে চিনিকল, পাটকলসহ বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি—বন্ধ শিল্পগুলো পুনরায় চালু করা হবে এবং কৃষিকে কেন্দ্র করে নতুন অর্থনৈতিক অঞ্চল ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।”
তিনি আরও বলেন, “কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের স্বার্থরক্ষা, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিই আমাদের অগ্রাধিকার।”
গণঅধিকার পরিষদের জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হানিফ খান সজিব, মাসুদ মোন্নাফ, সোহাগ হোসেন ও ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন।
গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তোফায়েল আহমেদ দিহান, গণঅধিকার পরিষদের নেতা মোঃ শাহজাহান, হাজী মোঃ কামাল হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।