
মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, “দেশ ও জাতির স্বার্থে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
শুক্রবার (৭ নভেম্বর) সকালে বোচাগঞ্জ বড়মাঠ বটতলা চত্বরে উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “সমালোচকদের কথায় কান না দিয়ে ধানের শীষের পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তি ও ফাটল ধরানোর চেষ্টা হতে পারে, তাই সবাইকে সজাগ থাকতে হবে।”
উপজেলা বিএনপি’র সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, মুশিদহাট ইউপি চেয়ারম্যান মো. ওয়াক্কাজ কাঞ্চনসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
সকালে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা পৃথক ব্যানার ও ফেস্টুন নিয়ে বটতলায় সমবেত হন। আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালি সেতাবগঞ্জ পৌরশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বড়মাঠে এসে শেষ হয়।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।