
বিজয় চৌধুরী, ঢাকা
রাজধানীর বিভিন্ন এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকগণের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, বেশ কয়েকটি হোটেল ও রেস্টুরেন্টে রান্নার স্থান ও সংরক্ষণাগারে নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশ বিরাজ করছে। অনেক ক্ষেত্রে খাবার রাখার পাত্রে ঢাকনা নেই, ব্যবহৃত তেল বারবার ব্যবহার করা হচ্ছে এবং পচা সবজি দিয়ে রান্না করা হচ্ছে।
এ সময় সংশ্লিষ্ট হোটেল মালিকদের সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
একজন কর্মকর্তা বলেন, “মানুষের খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপস করব না। জনগণের স্বাস্থ্য রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীসহ বিভিন্ন জেলায় হোটেল-রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর খাবার প্রস্তুতের অভিযোগ বাড়ায় ভোক্তা অধিদপ্তর সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।