
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর জেলার কৃতিসন্তান সাবেক এমপি, দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান, আইনজীবি সমিতির সভাপতি মরহুম এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের আয়োজনে বোচাগঞ্জ উপজেলার এইচএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ অক্টোবর বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর হল রুমে বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি(ভারপ্রাপ্ত) মো. আবুল কাশেম এর সভাপত্বিতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন। আরো বক্তব্য রাখেন এএফএম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট সমাজ সেবক বিএনপি নেতা আলহাজ¦ মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বিশেষ বক্তা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার, শিক্ষক সুজন মহন্ত, মো. মাসুদুর রহমান মাসুদ, মো, জিল্লুর রহমান, অধ্যক্ষ রায়হান, বাবুল আকতার প্রমুখ। আলোচনা শেষে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি-২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত ২১জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, ক্রেজ ও উপহার প্রদান করা হয়।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।