
মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন দ্যা গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্ট অ্যান্ড পার্কের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ রিয়াদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: রাজিবুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো: মহিউদ্দিন খান, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আসাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মো: রাজিবুর রহমান পলাশ বলেন, ‘আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তারপরই কেউ শিবিরে আসে। আমরা চাই আপনারাও প্রশ্ন করুন, আমরা উত্তর দিয়েই আপনাদের শিবিরে স্বাগত জানাবো।’
তিনি আরও বলেন, ‘আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ পরিবার থেকেই আমার বেড়ে ওঠা। তারপরও আমি আদর্শে বিশ্বাসী হয়ে শিবিরে যুক্ত হয়েছি। শিবির নৈতিক চরিত্রবান ও যোগ্য প্রজন্ম গঠনে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।