
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন, পূজামন্ডপের নেতৃবৃন্দের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহজ্ব আবুল হোসেন আজাদ।
গতকাল মঙ্গলবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি উপজেলার মজিদপুর ও সাগরদাঁড়ি ইউনিয়নের সকল পূজামন্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারনের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পৌর বিএনপির সভাপতি আলহ্জ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, দপ্তর সম্পাদক ফারুক খান, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউপি সদস্য আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাজি, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।
এছাড়া একই দিন সকালে তিনি উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন, হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের জনসাধারনের সাথে শারদ্ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।