
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
চট্টগ্রামের পটিয়ায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ৮ জন যাত্রী আহত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এ দুর্ঘটনায় দুই ঈগল পরিবহনের ৮ জন যাত্রী আহত হয়েছে। আমজুর হাট এলাকায় দ্রুতগামী দুইটি ঈগল পরিবহনের বাস পিছন থেকে আরেকটি ঈগল পরিবহনকে ধাক্কা দিলে দুই বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
আহত ৮ যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেয়া যাত্রীরা হলেন, নোয়াখালী জেলার মো: সুমন (৩৩), একই এলাকার আবদুল বারেক (৪০), নগরীর তুলাতলী এলাকার নেছার (৪৫), একই এলাকার মোস্তফা (৩৮), পটিয়ার ছনহরার আবু তাহের (৬০), চন্দনাইশ উপজেলার রওশন হাট এলাকার রাশেদা (২৩), সিলেটের মঈনুদ্দিন (২৫) ও একই এলাকার জুনায়েদ (২৭)।
এর মধ্যে আহত যাত্রী নেছারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাবরিনা বলেন, বাস দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসা ৮ জনকে এখানে চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে গুরুতর আহত একজনকে চমেকে রেফার করা হয়েছে।
চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুপূড়িতে পরিণত হয়েছে। এমন দিন নেই যে দূর্ঘটনা হয়নি। প্রায়ই এই মহাসড়কে দূর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, সকাল ৯টার পর পটিয়ার আমজুর হাট এলাকায় দুই ঈগল পরিবহনের সংঘর্ষে ৮যাত্রী আহত হয়। একটি ঈগল পরিবহনের বাস হাইওয়ে থানায় আটক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক,
মোঃ বেলাল হোসেন
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম
২৭/৯/২৫ ইং
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।