
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ায় শব্দদূষণ ও পলিথিন বিরোধী অভিযানে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয় কর্তৃক কুষ্টিয়া-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়ক ও ভাদালিয়া বাজারে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদিত্য পালের নেতৃত্বে এবং কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট (প্রসিকিউটর) মোঃ হাবিবুল বাসারের উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় কুষ্টিয়া পুলিশ প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদলতে ০৪ টি যানবাহনকে হাইড্রোলিক হর্ণ ব্যাবহারের মাধ্যমে শব্দ দূষণের দায়ে সর্বমোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ০৮ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়। একই সাথে ভাদালিয়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যগ বিরোধী ০১ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ০১ টি মামলা দায়েরপূর্বক ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় ও ২.৫ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনাকালীন শব্দদূষণ ও পলিথিন সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট (প্রসিকিউটর) মোঃ হাবিবুল বাসার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।