
স্টাফ রিপোর্টারঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের সংবাদ
গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও নয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭)
২। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ এনামুল হুদা লালু (৬০)
৩। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ০৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল গাফফার (৫৬)
৪। লালবাগ থানার ২৪ নং ওয়ার্ডের ৫ নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬)
৫। মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ সাইফুল ইসলাম লিয়ন (২৪)
৬। ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাঈম নোমান(৬০)
৭। ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির রাজন (৪২)
৮। ভোলা জেলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মাতব্বর (৪৩)
৯। ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।