
(মোঃ সাইফুল ইসলাম রিমন দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ)
মুহাদ্দিস আমিনুল হক নোমানী কে হ'ত্যা করায় সন্দেহ জনক তার বড় ছেলে রেদওয়ান কে গতকাল রাতে পুলিশ গ্রে'ফতার করছে। হুজুর হত্যার ঘটনা আজ প্রায় ৭ দিন হয়ে গেলো তারপরও হ'ত্যাকারীদের গ্রে'ফতার তো দুরের কথা এতদিন কোনো প্রমাণও যোগাড় করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে আমরা সকলেই হতভম্ব ছিলাম। কারণ হুজুরকে যদি এলাকার কোন স'ন্ত্রা'সী হ'ত্যা করত তাহলে নিশ্চিত এতদিনে গ্রে'ফতার হয়ে যেতো।
অবশেষে হুজুরের স্ত্রী আজ ছেলের বিরুদ্ধে এই তথ্য গুলো দিলো। অনেক দিন থেকেই হুজুর তার এই ছেলের উশৃঙ্খল চলাফেরা সারাক্ষণ ফোনে ফ্রি ফায়ার পাবজি গেমস এবং পড়ালেখায় অমনোযোগী এসব বিষয় নিয়ে রেদওয়ান কে অনেক শাসন করতো। তাই রাগের বশে ছেলে এধরনের ঘটনা ঘটাতে পারে । কারন তার মা জানালো ঘটনার কিছুদিন আগেও রেদওয়ানের সাথে হুজুরের অনেক কথা কাটাকাটি এবং রাগারাগী হয়েছিল। এমনকি যে দিন হুজুর হ'ত্যা হয়েছে সেদিন বিকাল থেকেই রেদওয়ান তার নানার বাড়িতেও ছিলো না।
আপনারা লক্ষ করবেন হুজুরের জানাজায় যখন রেদওয়ান বক্তব্য দিয়েছে তখন তার চোখে মুখে কোন কষ্টের ছাপ লক্ষ করা যায়নি।
তার মা বলেছে যদি সত্যি রেদওয়ান এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাহলে সে তার ছেলের ফাঁ'সি চায় ।
যেহেতু পুলিশ গ্রেফতার করেছে অবশ্যই রিমান্ড হবে। আসল ঘটনার রহস্য উদঘাটন হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন পুলিশ
13/09/2025
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।