
হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরের হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ। গতকাল শনিবার বিকালে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের বগার মোড় বাজার, আওয়ালগাতী বাজার, জিয়েলতলা বাজার ও হাসানপুর বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।এছাড়া তিনি সুড়িঘাটা বাজারে সনাতন ধর্মালম্বীদের আহবানে বগা সুড়িঘাটা মহা শ্মশানের যাওয়ার ইটের রাস্তার শূভ উদ্বোধন করেন।এই সময় তিনি সুড়িঘাটা বগা মহা শ্মশানের যাওয়ার ইটের রাস্তা করে দিবেন বলে উপস্তিত সনাতনী ধর্মালম্বীদের কথা দেন।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস,দপ্তর সম্পাদক ফারুখ খান,যুগ্ন-সম্পাদক আলমগীর সিদ্দিকী, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান কাঁকর, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী প্রমুখসহ ইউনিয়ন বিএনপি ও ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।