
হাসান হৃদয়
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
গত ০৭-০৯-২০২৫ তারিখ সকাল অনুমান ০৯:০০ ঘটিকার সময় ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নং ওয়ার্ডে পরকীয়া প্রেমের অভিযোগে প্রকাশ্যে একজন নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পড়িয়ে জনসম্মুখে হেনস্তা করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে বোরহানউদ্দিন থানার মামলা নং-১১, তারিখ-০৭-০৯-২০২৫ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০) এর ১০ তৎসহ ৩২৩ /৩২৬/ ৩৪২/ ৩৫৪/ ৩৫৫/ ৩৭৯/ ৩৮৫/ ৪২৭/ ৫০৪/ ৫০৬/ ১০৯ পেনাল কোড রুজু করা হয়। ঘটনার পরপরই ভোলা জেলার পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিন থানার একাধিক আভিযানিক টিম বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ০১নং আসামী মোঃ কবির হোসেন(৪৮), পিতা-মৃত-আলাউদ্দিন পাটোয়ারী, সাং-উত্তর বাটামারা, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাকে এবং এজহারনামীয় ০৬নং আসামী মোঃ রশিদ @ মিঠাই রশিদ (৫৮), পিতা-মৃত-আঃ মান্নান, ৭নং আসামী মোঃ মেহেদী হাসান (২১), পিতা-নুরনবী, ৮নং আসমাী মোঃ ইসমাইল (২৫), পিতা-আঃ কুদ্দুস, ৯নং আসামী মোঃ সিরাজ @ মিরাজ (২৮), পিতা-মৃত তোজন আলী সিকদার, সর্ব সাং-উত্তর বাটামারা ০৫নং ওয়ার্ড, থানা-বোরহানউদ্দিন, জেলা-ভোলাদের’কে (মোট পাঁচজন) গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।