
এম ইব্রাহিম খলিল,,
ভেড়ামারা উপজেলা প্রতিনিধি,,
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার নতুনহাট লাইন পাড়ায় এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার ভিকটিম গত শুক্রবার থেকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে আসামি মাসুম জিয়ারুল, সোহাগ, মানিক, সিদ্দিক সহ আরো ৪-৫ জন অজ্ঞাত নামা আসামি গত ৫ ৯ ২০২৫ তারিখে রাত আনুমানিক ০৮ টার সময় হাতে রামদাসহ অন্যান্য ধারালো অ*স্ত্র এবং দেশীয় অ*স্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে আসে। আসামি মাসুম বাদীর স্ত্রী কে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আসামি মাসুম ঘরের ভিতরে অনধিকার প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ধ*র্ষণের চেষ্টা করে। তখন ভিকটিম ডাক চিৎকার শুরু করে ক্ষিপ্ত হয়ে আসামি মাসুম তার হাতে থাকা রামদা দিয়ে হ*ত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে সেই আঘাত বাম কানে লেগে রক্তাক্ত কাটা জখম হয়। অন্যান্য আসামিগণ তাদের হাতে থাকা দেশীয় অ*স্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। ঘটনার শোর চিৎকারে আশেপাশের লোকজন এসে পড়লে আসামিরা বীর দর্পে হুমকি ধামকি দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় বাদী রফিকুল এর স্ত্রীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। ঘটনার বিষয়ে ভিকটিমের স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে থানা একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।