
মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় দীঘিনালা কলেজ চত্বরে উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব অনিমেষ চাকমা ( রিংকু)।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক জনাব বেদারুল ইসলাম এবং দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে আবারও সংসদে দেখতে চায় বিএনপি নেতাকর্মীরা। গত ১৭ বছর ধরে নানা নির্যাতন, গুম ও হামলার শিকার হলেও নেতাকর্মীরা আন্দোলন-সংগ্রাম থেকে পিছপা হয়নি। তাই আগামী নির্বাচনে কোনো ষড়যন্ত্র মানবে না বিএনপি, তারা বিশ্বাস করে জনগণের ভোটে বিএনপিই হবে বিজয়ী দল।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কলেজ চত্বর প্রদক্ষিণ করে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।