
স্টাফ রিপোর্টারঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে ভোলা সদর পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের মসজিদ-ই নববীর পশ্চিম পাশে নিজ বসতবাড়ির সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।আরিফ ওই এলাকার বাসিন্দা মো. বশির উদ্দিন মাস্টার ও রাবেয়াবসরী দম্পতির একমাত্র ছেলে ছিলেন। তাছাড়া তিনি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতির পদে ছিলেন।
ভোলা সদর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) শংকর তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেননিহতের বাবা বশির উদ্দিন অভিযোগ করে বলেন, রাতে আরিফ তার নিজ রুমে ঘুমিয়ে ছিলেন। ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি বাসার কেচিগেটের সামনে আমার ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। আরিফ আমার একমাত্র ছেলে। কে বা কারা ছেলেটাকে আমার কাছে থেকে কাইরা নিয়েছে। আমার ছেলেকে কুপিয়ে মাইরা ফেলেছে, আমি এর বিচার চাই।
নিহতের মা রাবেয়া বসরী বলেন, আরিফ রাত ১টার দিকে বলেছে মা আমার শরীর ভালো না, পানি দেন। আমি তাকে পানি দেওয়ার পর পানি খেয়ে তার রুমেই শুয়ে ছিল। ভোরে তার বাবার চিৎকার শুনে বাসা থেকে বেরিয়ে দেখি বাসার সামনে আরিফের মরদেহ পড়ে আছে।
ওসি শংকর তালুকদার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা মরদেহ উদ্ধার করি ।
সুস্থ তদন্ত ও অভিযোগের ভিত্তিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।