
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
ভুক্তভোগী জানান, মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য তিনি রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় একটি ইজিবাইকে থাকা চারজন অজ্ঞাত যুবক তাকে জোর করে তুলে নিয়ে উপজেলার বাদুরা গ্রামের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে পালাক্রমে ধর্ষণের শিকার হন তিনি। অভিযোগ রয়েছে, এরপর আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে।
পরদিন বুধবার (২৭ আগস্ট) দুপুরে এক ব্যক্তি ভুক্তভোগীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।
শিক্ষার্থী আরও জানান, ছোটবেলা থেকেই শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকতেন তিনি। তার পিতা-মাতা দুজনেই মারা গেছেন। সম্প্রতি তিনি ঢাকা থেকে শংকরপাশায় ফিরেছিলেন।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেয়েটি বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।