
মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ রিসালাত ইসলাম সজীব ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় দিনাজপুর শিশুপার্কের দক্ষিণ পাশে ঘাগড়া ক্যানেলের তীরে তিনি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এ সময় শিশুপার্কের পশ্চিম পাশের সড়ক দিয়ে যাতায়াতকারী অর্ধশতাধিক পথচারীর মাঝেও তিনি চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে দিনাজপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরিজার রহমান তপু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী ইসলাম শুভসহ জেলা, পৌর ও সদর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।