
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
খুলনার ডুমুরিয়ায় পিকআপ - ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সহ ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আজ ২৫ আগষ্ট সকাল পৌনে ৯ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙা নামক স্থানে এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ডুমুরিয়া হাসপাতালে প্রেরন করে।
স্থানীয় সূত্রে জানা যায়
খুলনা থেকে ছেড়ে আসা চুকনগরগামী একটি পিকআপ( ঢাকা মেট্রো - ন- ১১- ৪৬৬৪) নিয়ন্ত্রন হারিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের জিলেরডাঙা নামক স্থানে খুলনাগামী যাত্রী বাহী একটি ইজিবাইককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী ডুমুরিয়া উওর কালিকাপুর গ্রামের রিনা খাতুন(৩৬) ও বাগদাড়ি গ্রামের মোহাম্মাদ রুস্তম আলী (৬৫) নিহত হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালক ডুমুরিয়ার খরসন্ডা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোহাম্মাদ জাহিদুল মোড়ল (২৫) মারা গেছে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো: মাসুদ রানা এবং সিনিয়র ফায়ার ফাইটার সুবোধ মন্ডল জানান, সড়ক দুর্ঘটনায় ইজিবাইক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন এবং খুলনায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।