মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ায় বালুবাহী ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত হয়েছেন।
কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় নিজ স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ট্রলিচাপায় ইব্রাহীম আলী (৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আনোয়ারা খাতুন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। আনোয়ারা খাতুন ইব্রাহীমের দাদি। তারা দু’জনে স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন।
রোববার (১৬ ফ্রেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস প্রতিটি বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জন-গাছি গ্রামের আহসান হাবীবের ছেলে। বাবার কর্মসূত্রে তারা বটতৈল বিসিক এলাকায় বসবাস করতো।
স্থানীয়দের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ আল মামুন জানান, প্লে-গ্রুপের শিক্ষার্থী ইব্রাহীমকে নিয়ে তার দাদি আনোয়ারা খাতুন প্রতিদিনে মতো প্রতিটি বিদ্যালয়ে আসছিলেন। বিদ্যালয়ের সামনে এসে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রলি দু’জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিমের মৃত্যু হয়। স্থানীয়রা আনোয়ারাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে স্কুলের সামনে ক্ষুব্ধ জনগণ ও অভিভাবকেরা ট্রলিতে আগুন দেয় এবং সড়ক অবরোধ করে। পরে হাইওয়ে পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রণে আনে।
ওসি বলেন, এই ঘটনায় ঘাতক ট্রলিটিকে হেফাজতে নেয়া হয়েছে। চালককে আটকের জন্য চেষ্টা চলছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।