খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে বসবাস করা ৬ ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আলিনগর ভুতপুকুর এলাকায় একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরিচয় লুকিয়ে তারা এখানে বসবাস করে আসছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। সেখানে তারা একটি ইটভাটায় কাজ করতেন। গত ২৪ জুন ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে। পরবর্তীতে ২৬ জুন বিএসএফ তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানান, আটককৃতরা ভারতীয় নাগরিক এটা নিশ্চিত হয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।