খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
রাজধানীর কোতয়ালি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। বজেশ্বর পাল (৪০)।
বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুর আনুমানিক ০১:০৫ ঘটিকায় কোতোয়ালি থানাধীন রায় সাহেব বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কোতয়ালি থানা সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কোতয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় দুষ্কৃতকারী রায় সাহেব বাজার এলাকায় ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছিনতাইকারী বজেশ্বর পালকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত বজেশ্বর পাল পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।