খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর গুলশান থানাধীন এলাকায় ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২০ আগস্ট) পুলিশের আবেদনে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তাকে গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম তাকে তাকে দেখানোর আবেদন করেছিলেন। সেই আবেদনের ওপর বুধবার শুনানি হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বিকেলে রাজধানীর বেইলি রোডে মো. সিদ্দিকুর রহমানকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে একদল যুবক মারধর করে রমনা থানায় সোপর্দ করে। পরদিন গুলশানের ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তিনি কারাগারে আটক ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই জুলাই অভ্যুত্থানকালে রাজধানীর গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী (২৩)। জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পিতা মো. সবুজ গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে অভিনেতা সিদ্দিককে ২২৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।