খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
বাচ্চা হওয়ায় মাফ করেছি কিন্তু পাগল হলে মাফ নাই
এনসিপি নেতাদের উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু নাবালক দলের নেতাকর্মী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়া নিয়ে ষড়যন্ত্র করছে। আগে বাচ্চা হওয়ায় তাদের মাফ করা হয়েছে। কিন্তু এখন যদি তারা পাগল হয়, তাহলে তাদের মাফ করা হবে না।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, বর্তমান সময়ে দেখা যায় কিছু নাবালক দল, অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে আগামীতে নির্বাচন হবে না। বাচ্চা পোলাপান অবুঝ হলে অনেক কিছুই বলে। তবে আমাদের আন্দোলন-সংগ্রামের যতটুকু বয়স, তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি। তাই বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে-শুনে বলতে হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।