মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় প্রধান।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর এক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৯ আগস্ট ২০২৫ গভীর রাতে পরিচালিত এই অভিযানে ২ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় হেরোইন ও যৌন উত্তেজক সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর অধীনস্থ ধর্মদাহ বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় । হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে দলটি মঙ্গলবার রাত আনুমানিক ১:১০ সময় দায়িত্বপূর্ণ সীমান্ত হতে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিজিটি মাঠ নামক স্থানে অবস্থান নেয়।
এ সময় কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা প্যাকেট ফেলে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ কেজি ভারতীয় হেরোইন এবং ৩৫২ পিস সেনেগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি এর অধিনায়ক জানান আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২,০৫,৬০০/- দুই লক্ষ পাঁচ হাজার ছয়শত টাকা। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য সহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন,সীমান্ত দিয়ে সকল প্রকার মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।