মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
ভারতে বিভিন্ন সময়ে আটক হয়ে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৩৯ জন বাংলাদেশী নাগরিক। মঙ্গলবার ১৯ আগস্ট বিকেলে মেহেরপুর জেলার গাংনী সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-এর কাছে তাদের আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।
ফেরত আসাদের মধ্যে ২৮ জন পুরুষ, ৯ জন নারী এবং ২টি শিশু রয়েছে।
বিজিবি-৪৭ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভালো কাজের প্রলোভনে পড়ে বা দালালের খপ্পরে পড়ে এই বাংলাদেশীরা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।
পরবর্তীকালে ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে তারা আটক হন এবং আদালতের রায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়।
সাজাভোগ শেষে দুই দেশের সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে গাংনী সীমান্তের কাজিপুর বিওপির অধীন সীমান্ত পিলার বরাবর বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক জানান,ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে কারাভোগ শেষ হওয়া ৩৯ জন বাংলাদেশী নাগরিককে আমরা সফলভাবে গ্রহণ করেছি। এটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চমৎকার সহযোগিতার একটি উদাহরণ।
ফেরত আসা ব্যক্তিরা দীর্ঘদিন পর নিজ দেশে ফিরতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান,ভারতে অবৈধভাবে প্রবেশের সিদ্ধান্তটি ভুল ছিল এবং পরিবারের কাছে ফিরতে পেরে তারা আনন্দিত।
বিজিবি জানিয়েছে,ফেরত আসা ৩৯ বাংলাদেশীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।