
মোঃ মনিরুল ইসলাম
সদর উপজেলা প্রতিনিধি কুষ্টিয়া।
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ ইং উদযাপন উপলক্ষে শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনকারী যোদ্ধাদের নিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা,ও সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং বিকেলে বিজয় র্যালি।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন, কুষ্টিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এরপর আন্দোলনে শহীদ হওয়া পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক, চেক এবং ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সম্মাননার এই মুহূর্তে শহীদ পরিবারের সদস্যদের পাশে থেকে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭'''' T.L.No:183 T.I.N:534926870539