
মোঃ তুহিন দেওয়ান।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিয়ের প্রলোভনে ভুয়া কাবিননামা তৈরি করে মুন্নী নামের তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম রাতুল ইসলাম রায়হান, তিনি উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় হোন্ডা চালক আবুল কালামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে রায়হান তরুণীটির সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। পরে মেয়েটিকে বিশ্বাস করাতে ভুয়া কাবিননামাও প্রস্তুত করা হয়। এ সংক্রান্ত একটি ভিডিওচিত্র ভুক্তভোগীর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ছড়িয়ে পড়েছে।
বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে বর্তমানে রায়হান মেয়েটিকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। ফলে হতাশ ও লজ্জিত মেয়েটি এখন বিচার চেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রায়হানের বাবা, হোন্ডা চালক আবুল কালাম, সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি বলেন,
"আপনাদের কী সমস্যা? আমার ব্যাপার আমি আমার লোক দিয়ে মীমাংসা করবো। সাংবাদিকদের কোনও কৈফিয়ত দেব না। যত টাকাই লাগুক, এই মেয়েকে আমি আমার ঘরে আনবো না।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। অন্যথায় সমাজে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।
ভুক্তভোগী মেয়েটি প্রশাসনের প্রতি ন্যায়বিচার এবং নিজের সম্মানের সুরক্ষার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান জানান,এখনো কোন লিখিত অভিযোগ পাইনি,তবে অভিযোগ পেলে আইন গত ব্যাবস্তা নিবো।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।