
বিজয় চৌধুরী (বিশেষ প্রতিনিধি)
মাদকবিরোধী অভিযানে আবারও দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ কোস্ট গার্ড। কক্সবাজারের টেকনাফ উপকূলীয় অঞ্চলে পরিচালিত একটি বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৫০ লক্ষ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যরা অভিযানে অংশ নেন। নির্দিষ্ট স্থানে পৌঁছে একটি পরিত্যক্ত বস্তার ভেতর থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের আগমুহূর্তে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়।
এ প্রসঙ্গে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান, “দেশকে মাদকমুক্ত রাখাই আমাদের অঙ্গীকার। গোপন তথ্যের ভিত্তিতে আমাদের টহল ও অভিযান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী সময়ে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।
এই অভিযানে কোস্ট গার্ডের সাফল্য মাদকচক্রের বিরুদ্ধে চলমান লড়াইয়ে নতুন মাত্রা যোগ করেছে এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।