
মোঃ বিজয় চৌধুরী
বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরে আজ অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’ পরিচালিত মর্যাদাপূর্ণ ‘ক্যাপস্টোন ২০২৫/০২’ কোর্সের অংশগ্রহণকারীদের এক গুরুত্বপূর্ণ পরিদর্শন।
এনডিসির কমান্ড্যান্ট-এর নেতৃত্বে আগত এই প্রতিনিধিদলে সশস্ত্র বাহিনী, সিভিল সার্ভিস, বিচার বিভাগ, শিক্ষা, গণমাধ্যম, কূটনৈতিক অঙ্গন, আইন, অর্থনীতি, স্বাস্থ্য, শিল্প, আইন-শৃঙ্খলা বাহিনীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাত থেকে আগত ৪৫ জন জ্যেষ্ঠ স্কলার অংশ নেন। এই বহুমাত্রিক উপস্থিতি জাতীয় কৌশলগত চিন্তাভাবনা বিকাশ, সামরিক-বেসামরিক পারস্পরিক সহযোগিতা এবং উচ্চপর্যায়ের নীতিগত সমন্বয়কে উৎসাহিত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি কোর্সের অংশগ্রহণকারীদের আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি তাদেরকে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করে সেনাবাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর বর্তমান কর্মকৌশল এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামরিক অপারেশনস্ পরিদপ্তরের পরিচালক একটি তথ্যবহুল ও প্রাঞ্জল উপস্থাপনা প্রদান করেন। এ সময় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ সহ সেনাসদরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই পরিদর্শন কার্যক্রম সেনাবাহিনী ও জাতীয় গুরুত্বপূর্ণ খাতসমূহের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং একটি সমন্বিত নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের পথে অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।