
বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি
রোহিঙ্গা অধ্যুষিত টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় র্যাব-১৫ এর অভিযানে গ্রেনেড, মাইন, বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও ভয়ঙ্কর মাদক 'আইস'সহ শীর্ষ সন্ত্রাসী ডাকাত শফিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশে হাজীর প্রজেক্ট পাহাড়ের পাদদেশে র্যাবের চৌকস দল এ অভিযান চালায়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত শফিকে আটক করা হয়। এ সময় ডাকাতদের গুলিতে র্যাব সদস্যরা লক্ষ্যবস্তু হলেও দ্রুত পাল্টা গুলি চালিয়ে শফিকে ধাওয়া করে ধরে ফেলে।
পরবর্তীতে তার দেয়া তথ্য অনুযায়ী গহীন পাহাড়ে তার আস্তানা থেকে ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পার্সোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০ রাউন্ড তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্টগানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্ট মেথ (আইস), ৩টি গ্রেনেড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. শফি হ্নীলা নয়াপাড়া মুছনি রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর সি-ব্লকের বাসিন্দা দীল মোহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ২১টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে হত্যা মামলা ২টি, অস্ত্র আইনে ৬টি, মারামারির মামলা ৬টি এবং ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা ২টি।
র্যাব-১৫ জানায়, শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্রধারী একটি সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার দলের ভয়ে স্থানীয় রোহিঙ্গা ও বাঙালিরা আতঙ্কে দিন কাটাতো।
র্যাব-১৫ অধিনায়ক আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এটি ছিল একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সাহসিকতাপূর্ণ অভিযান।
র্যাব-১৫ জানায়, শফি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অস্ত্রধারী একটি সন্ত্রাসী দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার দলের ভয়ে স্থানীয় রোহিঙ্গা ও বাঙালিরা আতঙ্কে দিন কাটাতো।
র্যাব-১৫ অধিনায়ক আরও বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এটি ছিল একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও সাহসিকতাপূর্ণ অভিযান।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।