
ভোলা প্রতিনিধিঃ
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় ভোলা সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। একই এলাকার মুনসিব হাওলাদার বাড়ীর মৃত জসিমের ছেলে বাইজিদকে আসামী করে গত শনিবার রাতে এজাহার দায়ের করেন ভিক্টিম। গত মঙ্গলবার দুপুরে প্রাইভেট কোচিংয়ে যাওয়ার পথে স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে বাইজিদের বাসায় একাধিকবার ধর্ষণ করে ভিকটিমকে।
রাতে বাইজিদের খালার বাসায় নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় স্কুল ছাত্রীকে। বুধবার সন্ধ্যায় ভোলা সদর টাউনের মাছ বাজার এলাকায় স্কুল ছাত্রীকে রেখে পালিয়ে যায় বাইজিদ। এসময় স্থানীয়রা স্কুল ছাত্রীকে উদ্ধার করে ভিক্টিমের পরিবারকে খবর দেয়। পরে ভিক্টিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ভোলা সদর মডেল থানার ওসি ভিক্টিমকে দেখতে হাসপাতালে যায়।
ভোলা সদর হাসপাতালে ৪ দিন চিকিৎসারত ছিলেন ভিক্টিম।
রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের খবরটি
মুহুর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ধর্ষণের খবরটি। কমেন্টে ধর্ষকের বিচার দাবী করছেন নেটিজেনরা। এছাড়াও ধর্ষকের শাস্তি দাবি জানিয়েছেন শিক্ষক সমাজ ও মানবাধিকার কর্মীরা।
ধর্ষককে আইনের আওতায় আনার দাবী জানান সাংবাদিক ও শিক্ষকসহ সকলে শ্রেণির মানুষ।
সকল শ্রেনীর মানুষ।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।