
হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি
আগামী নির্বাচন অনেক কঠিন হবে। কারণ দিনের ভোট রাতে হবে না। এ জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষে আমাদের কাজ করতে হবে। আমাদের নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের দাত ভাঙ্গা জবাব দিতে হবে। তৃণমূল কর্মী বিএনপির মূল শক্তি। সকলে মিলে মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভাল হয়। বিএনপি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দল। এজন্য বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কুৎসা রটানো হচ্ছে। বিএনপির ক্ষতি করার চেষ্টা চলছে। উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়নের চিংড়া বাজারে অনুষ্ঠিত পথসভায় এ সব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান বারবার আহ্বান করেছেন মানুষের কাছে যান। ভালোবাসা দিয়ে মানুষকে কাছে টানেন। মানুষের মন জয় করুন।
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খানের সভাপতিত্বে গত শুক্রবার বিকালে ইউনিয়নের চিংড়া বাজারে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হুমায়ুন কবির সুমন, যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক, দপ্তর সম্পাদক ফারুখ খান,সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখসহ ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।