
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ।
শুক্রবার (২৭ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে বেনাপোল - যশোর মহাসড়কের চারাতলা নবীনগর এলাকায়।
নিহত যুবকের নাম শিহাব সিকদার (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের বাসিন্দা এবং জিল্লুর শিকদারের ছেলে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে শিহাব মোটরসাইকেলযোগে বেনাপোল -যশোর মহাসড়কের ঝিকরগাছায় চারাতলা নবীনগর এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাভারণ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিচিত্র মল্লিক জানান, নিহত শিহাবের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।