মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া, ২৬ জুন ২০২৫ (১২ আষাঢ় ১৪৩২, বৃহস্পতিবার): মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫” উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাহাঙ্গীর আলম, এবং র্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানি কমান্ডার জনাব সুদীপ্ত সরকার, পিপিএম। এছাড়াও আলোচনায় অংশ নেন কুষ্টিয়া সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।
আলোচনায় বক্তারা বলেন, মাদক সমাজে একটি নীরব ঘাতক। যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই ভয়াবহ ব্যাধি। শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সচেতনতা বাড়ানোর মাধ্যমেই মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। বক্তারা যুব সমাজকে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।