
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনের অংশ হিসেবে ভোটগ্রহণ পর্বটি আগামীকাল শুক্রবার (২৭ জুন) সকাল ১০ ঘটিকায় কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শেষ মুহূর্তে সমর্থকদের নিয়ে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। দ্বি-বার্ষিক এই সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়া পৌর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। নির্বাচন পরিচালনার জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় নেতারাও এ সম্মেলনের প্রতি দৃষ্টি রাখছেন বলে জানা গেছে। আশা করা হচ্ছে, এ সম্মেলনের মধ্য দিয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় ঐক্য আরও সুসংহত হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।