কুষ্টিয়া জেলা প্রতিনিধি মিজানুর রহমান মজনু
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসেম আলী (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ জুন) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গোড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসেম আলী সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মৃত আছান শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসেম আলী একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করতেন। রবিবার সকালে ইট ভেজানোর জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন,বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন বলে খবর পেয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।