
সিফাত হোসেন
স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
১১ ই জুন মঙ্গলবার বিকেলে উপজেলার যদুবয়রা পুরাতন বাজার সংলগ্ন এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ(এস আই) মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শামীম হোসেন, সাবেক ইউপি সদস্য কামরুজ্জামান সাবু, আব্দুল মালেক, বর্তমান ইউপি সদস্য আবু সাঈদ, ব্যবসায়ী আব্দুস সাত্তার, ফয়সাল ও ইয়াসিন সহ আরো অনেক উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন "মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে" এছাড়াও এই প্রচারণার পেছনে রয়েছে 'যদুবয়রা ইউনিয়নের সচেতন জনগণ'। তাদের উদ্যোগে এলাকা জুড়ে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে যেন তরুণ সমাজ মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হয় এবং মাদকের প্রতি কোনো ধরনের সহনশীলতা না দেখায়।
স্থানীয় এক যুবক জানান, “আমরা নিজেরা নিরাপদ সমাজ গড়তে চাই। মাদক শুধু ব্যক্তি নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই এমন প্রচারণা অব্যাহত থাকবে।”
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারা জানান, এমন স্বতঃস্ফূর্ত জনসম্পৃক্ততা মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।