
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া বারখাদা এলাকার প্রবাসী মাছুম সর্দারের মাইক্রো বাসে আগুন,দিয়ে পুড়িয়ে দিয়েছে।
মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা উক্ত গাড়ির ড্রাইভার জিল্লুর রহমান।
এ ঘটনায় প্রবাসীর ছেলে মোঃ সবুজ আলী সর্দার বাদি হয়ে মিরপুর থানায় মামলা করলে মিরপুর থানা পুলিশ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। এবিষয়ে থানায় এজাহার সুত্রে জানা যায়, উক্ত প্রবাসী তার পুত্রের নামে একটি মাইক্রোবাস ক্রয় করেন,প্রায় ১মাস আগে গাড়িটি।
যার রেজিঃ নং-ঢাকা-(মেট্রো-চ-৫৩-৪৭২৭) ভাড়ায় চালাতে দেন গোবিন্দপুরের জামালের ছেলে মোঃ জিল্লুর রহমানকে,এদিকে জিল্লুর রহমান গাড়ির ভাড়া নিয়মিত পরিশোধ না করায় গাড়ির মালিক পক্ষের সাথে মনোমালিন্য সৃষ্টি হয়।
এরই এক পর্যায়ে গত ৯-০৬-২০২৫ ইং তারিখে আনুমানিক রাত ৩টার দিকে কুষ্টিয়া বাইপাস এলাকার "রোজহলি ডে" পার্কের সামনে জিল্লুর রহমান ৩/৪জনকে সাথে নিয়ে গাড়িটিতে কেরোসিনের তৈল দিয়ে আগুন ধরিয়ে পুরোপুরি ক্ষতি সাধন করে, এমতাবস্থায় খবর পেয়ে ঘটনা স্থলে সবুজ পৌঁছালে জিল্লুর রহমান সহ অন্যেরা পালিয়ে যায়।পরবর্তীতে ফায়ার সার্ভিসের কুষ্টিয়া ইউনেনিটের দল গিয়ে গাড়িটি আগুন নেভাতে সঙম হয়। এ ঘটনায় গত ১০তারিখে সবুজ বাদি হয়ে কুষ্টিয়া মিরপুর থানায় এজাহার দায়ের হয়। মামলা নং ৪ - ১১/৪/২০২৫ ইং করলে তারিখে মিরপুর থানা পুলিশের একটি দল আসামি জিল্লুর রহমানকে আটক করতে সক্ষম হয়।এ বিষয়ে মিরপুর থানাতে যোগাযোগ করলে বলেন বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রবাসীর পুত্র সবুজ বলেন,আমাদের সাড়ে ১২লক্ষ টাকা দামের গাড়িটি একেবারে পুড়িয়ে ক্ষতি করে ফেলেছে, আমরা এর ন্যায্য বিচার চাই।
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।